নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিষ বাগানে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সুরজিৎ সর্দার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কেএলসি থানা। এদিন দুপুরে আচমকাই ওই বাড়িতে আগুন লাগে। আগুন দেখে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বন্ধ ঘরে কার্যত পুড়ে ছাই হয়ে যায় ভাড়াটিয়া সুরজিৎ সর্দারের দেহ। কী কারণে এই আগুন লাগল, তা তদন্ত করে দেখছেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিস আধিকারিকরা।



