Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কড়া পাহারায় কাজে যোগ দিলেন সহকারী সুপার

কড়া পাহারায় কাজে যোগ দিলেন সহকারী সুপার
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কড়া পুলিসি পাহারায় ক্যানিং মহকুমা হাসপাতালে কাজে যোগ দিলেন সহকারী সুপার সৌরভ দাস। মঙ্গলবার সকালে তিনি ক্যানিং স্টেশনে নামতেই ক্যানিং থানার পুলিসের একটি দল তাঁকে পাহারা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া সৌরভবাবুর অফিসের বাইরে এদিন দু’জন কনস্টেবল মোতায়েন ছিল।
Advertisement
সৌরভবাবু বলেন, নিরাপত্তা নিয়ে পুলিস সহযোগিতা করেছে। তবে হুমকি ও শাসানির ঘটনায় এখনও কাউকে ধরা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে পুলিস। তদন্তে তারা জানতে পেরেছে, এই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা যুক্ত রয়েছেন। শীঘ্রই এই ঘটনায় জড়িতদের ধরপাকড় করা হবে বলে আশ্বাস দিয়েছে ক্যানিং থানা।
সম্পর্কিত সংবাদ