নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার সন্ধ্যায় কাঁচরাপাড়া স্টোর ব্লকে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। বাড়িতে তখন কেউ ছিলেন না। গোটা বাড়ি পুড়ে যায়। প্রতিবেশীরাই এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেন দমকলে। সেখান থেকে ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই চলে আসেন বাড়ির লোকেরা। বাড়ির সব কিছু পুড়ে গিয়েছে বলে তারা জানিয়েছেন। কী করে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।



