Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে সৃষ্টিশ্রী মেলা শুরু  

কোচবিহারে সৃষ্টিশ্রী মেলা শুরু
 
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা মাঠে জেলার স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্প নিয়ে সৃষ্টিশ্রী মেলা শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা এবং জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলায় হাতে তৈরি বিভিন্ন খাদ্যসামগ্রী, হস্তশিল্প পাওয়া যাচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ