Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আইপিএল ট্রফি দেখতে ভিড়

শিলিগুড়ির পর এবার কোচবিহার। উত্তরের শহরগুলিতে চলছে আইপিএল ট্রফি প্রদর্শনী। সেই মতো বুধবার কোচবিহার শহরে এল আইপিএল-২০২৪-এর কাপ। তা দেখতে কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে ক্রিকেট প্রেমীদের ছিল ব্যাপক উন্মাদনা।

কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আইপিএল ট্রফি দেখতে ভিড়
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শিলিগুড়ির পর এবার কোচবিহার। উত্তরের শহরগুলিতে চলছে আইপিএল ট্রফি প্রদর্শনী। সেই মতো বুধবার কোচবিহার শহরে এল আইপিএল-২০২৪-এর কাপ। তা দেখতে কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে ক্রিকেট প্রেমীদের ছিল ব্যাপক উন্মাদনা। 
Advertisement
গ্যাংটক, শিলিগুড়ি হয়ে কাপটি এখানে আসে। রাজ্যের হাতেগোনা কয়েকটি শহরেই এই কাপটির প্রদর্শনী হচ্ছে। এদিন আইপিএলের এই কাপের সঙ্গে দর্শকদের ছবি তোলার সুযোগ ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই ছবি তুলেছেন। কেকেআর এর পতাকা ব্যানার হাতে ভক্তরা হাজির হয়েছিলেন। দেখা গিয়েছে খুদেদেরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত সহ আরও বিশিষ্টরা। সুব্রতবাবু বলেন, গতবার আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সমর্থকরা যাতে উৎসাহিত হন, সেজন্যই কাপের প্রদর্শনী।  নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ