Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে লোকনৃত্যের কর্মশালা

কোচবিহারে লোকনৃত্যের কর্মশালা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কোচবিহারে বসেছে তিনদিনের লোকনৃত্যের কর্মশালা ও অনুষ্ঠান। শনিবার কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে কর্মশালার সূচনা হয়। কর্মশালায় থাকবেন মোট ২২৫ জন লোকশিল্পী। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই কর্মশালায় দার্জিলিংয়ের মারুনি নৃত্য, কালিম্পঙের সিংহ নৃত্য, আলিপুরদুয়ারের মেচ ও নেপালি নৃত্য পরিবেশিত হয়। আজ, রবিবার কোচবিহার থেকে মুণ্ডা, আদিবাসী ও রাভা নৃত্য হবে। সোমবার কোচবিহারের চণ্ডী, ভাণ্ডির পাশাপাশি কোচবিহার ও জলপাইগুড়ির বৈরাতী নৃত্যের দল মঞ্চে নৃত্য পরিবেশন করবেন। 
Advertisement
জানা গিয়েছে, কর্মশালায় এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর কৌস্তভ তরফদার উপস্থিত ছিলেন। কর্মশালায় বহু অভিজ্ঞ নৃত্যশিল্পী তাঁদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে গেলে কী করতে হবে, তা নিয়েও এদিন আলোচনা হয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অঙ্গীরা দত্ত সহ অন্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ