Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে ডারউইনের মূর্তি

চার্লস রবার্ট ডারউইন। ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’ পুস্তকের লেখক। আর এই বইটি লেখা না হলে বিবর্তনবাদের তত্ত্বও প্রতিষ্ঠিত হতো না। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই জীববিজ্ঞানীর আবক্ষমূর্তি সম্প্রতি বসানো হয়েছে কোচবিহার জেলা পুলিস সুপারের অফিসের সামনে।

কোচবিহারে ডারউইনের মূর্তি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চার্লস রবার্ট ডারউইন। ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’ পুস্তকের লেখক। আর এই বইটি লেখা না হলে বিবর্তনবাদের তত্ত্বও প্রতিষ্ঠিত হতো না। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই জীববিজ্ঞানীর আবক্ষমূর্তি সম্প্রতি বসানো হয়েছে কোচবিহার জেলা পুলিস সুপারের অফিসের সামনে। উল্টো দিকে কোচবিহার শহরের প্রধান দর্শনীয় স্থান সাগরদিঘি। রাজআমলে খনন করা বিশাল এই দিঘির টলটলে জলের গভীরে রয়েছে অসংখ্য মাছ, কচ্ছপ। জীববৈচিত্রে ভরপুর দিঘির চারপাশে রয়েছে বেশকিছু মূর্তি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এসপি দ্যুতিমান ভট্টাচার্যের উদ্যোগে স্থাপিত হয়েছে চার্লস ডারউইনের মূর্তিটি। যেটি নির্মাণ করেছেন ভাস্কর অসিত সাঁই। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ