Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে বিভিন্ন অঞ্চল সভাপতি বদলের কাজ শুরু

কোচবিহারে বিভিন্ন অঞ্চল সভাপতি বদলের কাজ শুরু
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কোচবিহার জেলার বিভিন্ন অঞ্চল সভাপতি বদল করার কাজ শুরু করেছে জেলা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই প্রায় দশটি জায়গার অঞ্চল সভাপতিকে সরানো হয়েছে। তার মধ্যে সিতাই, দিনহাটা-২, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ-২-এর শালবাড়ি সহ বিভিন্ন এলাকা রয়েছে। আরও প্রায় দশটি অঞ্চলের সভাপতিকে সরিয়ে দেওয়া হবে। 
Advertisement
জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় দলের ফল খারাপ হয়েছিল সেই সব জায়গায় অঞ্চল সভাপতি বদল করার কাজ চলছে। সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ