Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

কাশ্মীরি পণ্ডিতদের ফের জঙ্গি হুমকি

ফের জঙ্গিদের হুমকির মুখে কাশ্মীরি পণ্ডিতরা। প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে জম্মু ও কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

কাশ্মীরি পণ্ডিতদের ফের জঙ্গি হুমকি
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: ফের জঙ্গিদের হুমকির মুখে কাশ্মীরি পণ্ডিতরা। প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে জম্মু ও কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের বসবাসের জন্য আলাদা এলাকাও তৈরি করা হয়েছে। তার সেটাই পছন্দ নয় জঙ্গিদের! ইউনাইটেড লিবারেশন কাউন্সিল নামে জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার একটি শাখা এবার রীতিমতো খোলা চিঠি দিয়ে জানিয়েছে, ‘কাশ্মীরি পণ্ডিতদের এভাবে আলাদা বসবাসের জায়গা নির্ধারণ করে দেওয়া আদতে রাজ্যের ভিতরে আরেকটি রাজ্য গঠনের পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। এভাবে বহিরাগতদের বসবাসের জায়গা করে দেওয়া হচ্ছে। আমরাও যখন খুশি আঘাত হানতে পারি।’ এবারই প্রথম নয়, কেন্দ্রের উদ্যোগে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হতে না হতে হুঁশিয়ারি দিতে শুরু করেছে ওই জঙ্গি সংগঠনটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ