Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

ভারতের অংশ কাশ্মীর: মার্কিন রাষ্ট্রদূত

‘জম্মু ও কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ।’ ২ দিনের জম্মু-কাশ্মীর ও লাদাখ সফরে এসে এমনই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

ভারতের অংশ কাশ্মীর: মার্কিন রাষ্ট্রদূত
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ‘জম্মু ও কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ।’ ২ দিনের জম্মু-কাশ্মীর ও লাদাখ সফরে এসে এমনই মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকও করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমার এটাই প্রথম সফর। মনোমুগ্ধকর এলাকা।’ পাশাপাশি ওমরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।’ অপারেশন সিন্দুরের পর এই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রদূত কাশ্মীরে এলেন। ট্রাম্প প্রশাসনের দক্ষিন ও মধ্য এশিয়ার বিশেষ দায়িত্বও রয়েছে গোরের কাঁধে। ফলে কাশ্মীরের গোরের এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এদিন গোরের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ওমর বলেন, ‘সদর্থক বৈঠক হয়েছে। দু’দেশের সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ হয়েছে। কাশ্মীরের জন্য আমেরিকা কী করতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।’ কাশ্মীর ভ্রমণে মার্কিন নাগরিকদের ট্রাম্প প্রশাসনের বিধিনিষেধ প্রত্যাহার নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন গোর। তিনি বলেন, ‘দিল্লি, স্থানীয় সরকার ও মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। আমরাও চেষ্টা করছি,  এক্ষেত্রে বিধিনিষেধ যদি কিছুটা শিথিল করা যায়।’ বৃহস্পতিবার লাদাখে যাবেন গোর। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের পর থেকে এটাই হতে চলেছে কোনো মার্কিন প্রতিনিধির প্রথম লাদাখ ভ্রমণ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ