Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে কার্তিক ও কৃতী

‘লুকাছুপি’, ‘শেহজাদা’র মতো ছবিতে তাঁদের রসায়ন পছন্দ করেছেন দর্শক।

জুটিতে কার্তিক ও কৃতী
  • ২৮ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

ফের পর্দায় অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন কৃতী শ্যানন। ‘লুকাছুপি’, ‘শেহজাদা’র মতো ছবিতে তাঁদের রসায়ন পছন্দ করেছেন দর্শক। এবার পরিচালক লক্ষ্মণ উতেকারের পরিচালনায় কাজ করবেন তাঁরা। ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’র সাফল্যের পর অন্য ছবির চিন্তাভাবনা শুরু করেছেন পরিচালক। শোনা যাচ্ছে, রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবির চিত্রনাট্যের কাজ চলছে। এর আগে ‘লুকাছুপি’ ছবিতে লক্ষ্মণের সঙ্গে কাজ করেছিলেন কৃতী ও কার্তিক। নতুন ছবিতেও তেমনই মজাচ্ছলে গল্প বলবেন পরিচালক। প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজান। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই ছবির কাজ শুরু হবে বলে খবর। কার্তিক বর্তমানে ব্যস্ত ‘নাগজিলা’, ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’র কাজে। এছাড়াও অনুরাগ বসুর পরিচালনায় একটি ছবিতে অভিনয় করছেন তিনি। অন্যদিকে, কৃতীর হাতে রয়েছে ‘ডন ৩’ সহ বেশ কয়েকটি ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ