Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

করিনার বয়ানের উল্লেখ চার্জশিটে

করিনার বয়ানের উল্লেখ চার্জশিটে
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বলিউড তারকা সইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় সামনে এল আরও তথ্য। বান্দ্রা পুলিসের তরফে আদালতে ১৬০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। সইফের স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর গোটা ঘটনার যে বর্ণনা দিয়েছেন তা উল্লেখ করা হয়েছে।  চার্জশিটে বলা হয়েছে, ১৬ জানুয়ারি রাত ২টোয় ছোট ছেলে জে’র ঘর থেকে ন্যানি জুনু সইফ-করিনার ঘরে এসে জানান যে, একজন ছুরি হাতে বাড়িতে ঢুকে পড়েছে। তড়িঘড়ি অভিনেতা দম্পতি জে’র ঘরে যান। সেখানে ছুরি হাতে অভিযুক্ত শরিফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে সইফ তাকে জাপটে ধরেন। সেই অবস্থাতেই শরিফুল তার ঘাড়ে ও হাতে ছুরি দিয়ে কোপায়। এরমধ্যে বড় ছেলে তৈমুরের বেবিসিটার গীতা সইফকে সাহায্যের জন্য এগিয়ে যান। তবে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করে শরিফুল। করিনা তখন জে ও তৈমুরকে নিয়ে বাড়ির তেরো তলায় চলে যান। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় সইফ তাঁদের ঘরে ঢোকেন। পরে  অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ