Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

করিনার ‘গোলমাল’

‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেত্রী করিনা কাপুর খান? ইন্ডাস্ট্রির অন্দরে এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে।

করিনার ‘গোলমাল’
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেত্রী করিনা কাপুর খান? ইন্ডাস্ট্রির অন্দরে এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে। পরিচালক রোহিত শেট্টি বর্তমানে ব্যস্ত ‘গোলমাল ৫’ নিয়ে। দীর্ঘদিন পর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন শরমন যোশী। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন শরমন। তারপর অবশ্য বাকি তিনটে ছবিতে তাঁকে দেখা যায়নি। শোনা গিয়েছিল, নির্মাতাদের সঙ্গে বিবাদের কারণে নাকি ফ্র্যাঞ্চাইজি ছাড়তে হয়েছিল শরমনকে। যদিও এবার অনুরাগীদের জন্য সুখবর। সূত্রের খবর, তিনি ফিরছেন ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে। কেবল শরমনই নন, ফিরছেন করিনাও। ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল ৩’ ছবিতে কাজ করেছিলেন করিনা। তবে ‘গোলমাল এগেন’ ছবিতে কাজ করেননি তিনি। ফলে তিনি ফিরলে তা বাড়তি আকর্ষণের জায়গা তৈরি করে অনুরাগী মহলে। শোনা যাচ্ছে, ‘গোলমাল ৫’ ছবিতে খলচরিত্রে দেখা যাবে কোনও অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রিতে জল্পনা, সেই ভিলেন হতে পারেন খোদ করিনাই। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা। অজয় দেবগণ, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়স তালপড়ে, কুণাল খেমুকে দেখা যাবে এই ছবিতে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ