Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতের রায়ে স্বস্তিতে করণ

পার্সোনালিটি রাইটস মামলায় বড় স্বস্তি পেলেন করণ জোহর। অনুমতি ছাড়া তাঁর ছবি, স্বাক্ষর, নাম ব্যবহার করা যাবে না। বুধবার এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট।

আদালতের রায়ে স্বস্তিতে করণ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৯
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: পার্সোনালিটি রাইটস মামলায় বড় স্বস্তি পেলেন করণ জোহর। অনুমতি ছাড়া তাঁর ছবি, স্বাক্ষর, নাম ব্যবহার করা যাবে না। বুধবার এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট।

Advertisement

ব্যবসায়িক স্বার্থে এআইয়ের সাহায্যে অনুমতির তোয়াক্কা না করে তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে। বেশ কিছুদিন থেকে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মুখ খুলেছেনও অনেকে। পাশাপাশি, পার্সোনালিটি রাইটস সুরক্ষার আর্জি জানিয়ে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চনের মতো একঝাঁক বলি তারকা। তাতে সুরহাও মিলেছিল। এবার সেই তালিকায় করণও। আদালতে তাঁর আর্জি ছিল, এই ধরনের ব্যবসায়িক প্রচার বন্ধ হোক। এর জন্য নানা সময়ে সমস্যায় পড়তে হচ্ছে। করণের এই আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ