Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্কে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়

শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ফের বিতর্কে জড়াল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। অভিযোগ, ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই এক অধ্যাপককে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্কে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ফের বিতর্কে জড়াল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। অভিযোগ, ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই এক অধ্যাপককে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কারণ সংশ্লিষ্ট অধ্যাপক পূর্বে অন্য এক কলেজে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। সেই কলেজের পক্ষ থেকে একাধিকবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে জানানো হয় যে, ওই শিক্ষক এখনও তাঁদের প্রতিষ্ঠানের নিয়মিত কর্মী। বিষয়টি প্রকাশ্যে আসার পর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যাপককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের অন্দরে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক শোরগোল পড়েছে। 

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি হাফিজুল শেখ নামে এক অধ্যাপককে ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ করেছিল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, তিনি একইসঙ্গে ঋষি অরবিন্দ কলেজ অব এডুকেশন নামের একটি বিএড কলেজে কর্মরত। নিয়ম অনুযায়ী, ওই কলেজ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) পাওয়ার পরেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করার অনুমতি পাবেন। কিন্তু অভিযোগ, এনওসি ছাড়াই গত সেপ্টেম্বর মাসে তাঁকে নিয়োগ করা হয়। এরপর ঋষি অরবিন্দ কলেজ অব এডুকেশনের পক্ষ থেকে একাধিকবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হয় এই বিষয়ে। এমনকী বিশ্ববিদ্যালয় তরফ থেকেও সংশ্লিষ্ট অধ্যাপককে এনওসি জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি তা জমা দিতে পারেননি।অবশেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে রক্ষিত ই মেলে অধ্যাপক হাফিজুল শেখকে জানান, আপনি এখনও পর্যন্ত শ্রী ঋষি অরবিন্দ ইনস্টিটিউট থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দেননি। তাই বিশ্ববিদ্যালয় আপনার গেস্ট টিচার হিসেবে ক্লাস চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারছে না।এব্যাপারে ওই অধ্যাপক বলেন, এই দু’টি জায়গায় গিয়ে খোঁজ নিলেই গোটা বিষয়টি জানতে পারবেন। আমি কোথাও জব করি না। তাই এ ব্যাপারে আমি কিছু বলব না।

Advertisement
সম্পর্কিত সংবাদ