Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

থানা এলাকার বাইরে যেতে চাওয়ার আবেদন খারিজ কালীঘাটের কাকুর

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর  অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করলেও নিজের থানা এলাকার মধ্যে ঘোরাফেরার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

থানা এলাকার বাইরে যেতে চাওয়ার আবেদন খারিজ কালীঘাটের কাকুর
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর  অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করলেও নিজের থানা এলাকার মধ্যে ঘোরাফেরার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুজয় কৃষ্ণর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। এদিন কালীঘাটের কাকুর আইনজীবী মিলন মুখোপাধ্যায় সওয়ালে বলেন,  ‘অন্তর্বর্তী জামিনের পর ৫ মাসে একবারও সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। শর্ত শিথিল করে বেহালার বাড়ির বদলে পিএমএলএ আদালত পর্যন্ত বাড়ানো হোক। যেহেতু রাজ্যে একটি পিএমএলএ আদালত, তাই এলাকার অর্থ গোটা রাজ্য।’ বিচারপতি শুভ্রা ঘোষ অবশ্য জানিয়ে দেন, আপাতত শুধু অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ