Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার দেওয়া বিয়ে ও পুজোর উপহার ফিরিয়ে দেবেন কাকলিপুত্র!

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘উপহার’ ফেরানোর সিদ্ধান্ত নিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক পুত্র বৈদনাথ ঘোষ দস্তিদার।

মমতার দেওয়া বিয়ে ও পুজোর উপহার ফিরিয়ে দেবেন কাকলিপুত্র!
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘উপহার’ ফেরানোর সিদ্ধান্ত নিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক পুত্র বৈদনাথ ঘোষ দস্তিদার। রবিবার এনিয়ে একটি সোশ্যাল মিডিয়ায় লম্বা ইংরাজিতে পোস্ট করেন তিনি। তাতে লিখেছেন, ‘আমাদের বিয়েতে আমার স্ত্রীকে দেওয়া সোনার হার এবং পুজোয় আমাকে দেওয়া কুর্তা-পাজামা ফেরত দিচ্ছি। এই সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত কারণে এই উপহারগুলি ফিরিয়ে দেওয়াই সমীচীন বলে মনে করছি।’ 
আর ছেলের সিদ্ধান্তে ‘পাশে দাঁড়িয়ে’ কাকলিও একটি পোস্ট করেন। বৈদ্যনাথের এক্স–পোস্ট শেয়ার করে কাকলি লেখেন, তোমার ও তোমার স্ত্রীর জন্য গর্বিত।  বৈদ্যনাথ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচ-ছয় বছর ধরে প্রতি পুজোয় আমাকে পাঞ্জাবি, পাজামা দেন। সবকটাই আমি কালীঘাটের বাড়িতে গিয়ে দিয়ে আসব। আমার বিয়ের সময়ে উনি আমার বাড়িতে এসেছিলেন। আমার স্ত্রীকে একটি সোনার হার দিয়েছিলেন। সেটাও আমি ফেরত দিয়ে দেবে। দু-বছর হারটা যে আমাদের কাছে ছিল তার জন্য সুদ দিতে হলে তাও দিয়ে দেব।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ