গান্ধীনগর: ৩৩ ঘণ্টার অভিযান ‘ব্যর্থ’। সোমবার গুজরাতের কচ্ছ জেলায় ৫৪০ ফুট গভীর কুয়োতে পড়ে গিয়েছিল ১৮ বছরের কিশোরী। শেষপর্যন্ত মঙ্গলবার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ভুজ তালুকের কান্দেরাই গ্রামে ওই কুয়োয় ৪৯০ ফুট গভীরে আটকে পড়েছিল কিশোরী। উদ্ধার কাজে হাত লাগায় এনডিআরএফ ও বিএসএফ। এদিন বিকেল চারটে নাগাদ ‘হুক পদ্ধতি’ ব্যবহার করে মেয়েটিকে বের করা হয়।



