Bartaman Logo
২৭ মে, ২০২৬

কুয়োয় পড়ে মৃত্যু

কুয়োয় পড়ে মৃত্যু
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পাটনা: ফোনে কথা বলার সময় কুয়োর মধ্যে পড়ে মৃত্যু হল এক যুবকের। বিহারের মুঙ্গের জেলার ঘটনা। মৃতের নাম শশী শর্মা (২৫)। এক আত্মীয়ের সঙ্গে তিনি অন্য গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সেখানে কুয়োর সামনে ফোনে কথা বলছিলেন শশী। সেই সময় আচমকা ভারসাম্য হারিয়ে ফেলেন। পড়ে যান কুয়োর মধ্যে। তাঁকে তুলে আনতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি উদ্ধারকারীরা। কিন্তু শেষরক্ষা হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ