Bartaman Logo
২৭ মে, ২০২৬

কুয়োয় আটকে পাঁচ বছরের শিশু

কুয়োয় আটকে পাঁচ বছরের শিশু
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর: খোলা কুয়োর মধ্যে পড়ে এবার রাজস্থানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ বছরের খুদে। সোমবার বিকেলে মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল দৌসা জেলার কালিখাদ গ্রামের বালক আরিয়ান মিনা। হঠাৎই সে খোলা কুয়োয় পড়ে যায়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাটি থেকে প্রায় ১৫০ মিটার নীচে রয়েছে সে। পাইপে করে তার কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে। পাশপাশি ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখছে প্রশাসন। আরিয়ানকে উদ্ধারে হাত লাগিয়েছে রাজস্থানের এসডিআরএফ। পাশাপাশি এনডিআরএফের সহায়তা চেয়েছে রাজ্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ