সংবাদদাতা, কল্যাণী: শুক্রবার রাতে কল্যাণী থানা এলাকার দুই জায়গায় দু’টি জুয়ার ঠেকে হানা দেয় পুলিস। একটি কল্যাণী শহরের মাঝেরচরে। অন্যটি হাউজিং এলাকায়। মাঝেরচর থেকে ছ’জনকে এবং হাউজিং থেকে আটজনকে গ্রেপ্তার করে। উদ্ধার জুয়ার বোর্ড সহ প্রায় ২২ হাজার টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। উৎসবের মরশুমে বিভিন্ন জায়গায় জুয়ার ঠেকে হানা দিয়ে এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও হাজার হাজার টাকা উদ্ধার হয়েছে।



