সংবাদদাতা, বারুইপুর: জয়নগর কাণ্ডে বুধবার বারুইপুর পকসো আদালতে দ্বিতীয় দিনের শুনানি হল রুদ্ধদ্বার কক্ষে। এদিন মূলত ভিডিও ট্রায়াল হয়েছে। এজলাসে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এদিন আরও ছ’জন সাক্ষ্য দিয়েছেন বলে জানা গিয়েছে। মৃত ছাত্রীর বাবা আদালতে এলে তাঁকেও বাইরে অপেক্ষা করতে হয়েছে। ঘটনার তদন্তকারী অফিসারকেও বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে দেখা যায়।



