Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

২০ জুলাই মিছিল ককরোচ পার্টির

নিট-সিবিএসই কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। দিল্লিতে ২০ দিন ধরে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে তারা।

২০ জুলাই মিছিল  ককরোচ পার্টির
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিট-সিবিএসই কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। দিল্লিতে ২০ দিন ধরে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে তারা। এরইমধ্যে ২০ জুলাই সংসদ পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিজেপি। সেদিনই বাদল অধিবেশন শুরু হচ্ছে। মিছিলের নেতৃত্বে থাকবেন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। ১২ দিন ধরে দিল্লির যন্তরমন্তরে অনশন করছেন সোনাম। বুধবার তিনি জানান, ‘অনশন ভাঙার জন্য আপনাদের বার্তা পেয়ে খুব খুশি হয়েছি। তবে সেটা করলে ২০ জন আত্মঘাতী পড়ুয়ার কোনো লাভ হবে না। লাদাখের পাহাড় বা দেশের নদী বাঁচানো যাবে না। সত্যিই সাহায্য করতে চাইলে মেসেজ না পাঠিয়ে দিল্লি আসুন। ২০ জুলাই যন্তরমন্তরে উপস্থিত থাকুন। সেদিন সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। আমরা শান্তভাবে সংসদে গিয়ে এমপিদের কাছে এই সমস্যা সমাধান করার আরজি জানাব।’ 

Advertisement

এদিকে, দিল্লি পুলিশের বিরুদ্ধে ত্রিপল ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ এনেছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এক্স হ্যান্ডলে দেওয়া ভিডিয়ো বার্তায় তাঁর তোপ, ‘দিল্লি পুলিশ আমাদের ত্রিপল আনতে দিচ্ছে না। সারারাত বৃষ্টি হয়েছে। ১২ দিন ধরে অনশনরত পড়ুয়াদের ত্রিপল প্রয়োজন। গত তিনদিন ধরে প্রতিবাদ মঞ্চে ত্রিপল আনতে পারছি না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ