Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ে প্রায়ই গাড়ির ধাক্কা

জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ে প্রায়ই গাড়ির ধাক্কা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জাতীয় সড়কের প্রায় মাঝে দাঁড়িয়ে থাকা দু’তলা বিল্ডিংয়ে রাতের অন্ধকারে গাড়ির ধাক্কা। এতে বিল্ডিংয়ের নীচের তলার একাংশ ভেঙে গিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার জন্য বিল্ডিংটি এখনও সড়কের মাঝে দাঁড়িয়ে রয়েছে বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুরগামী ৩১নং জাতীয় সড়কের উপরে রাড়িয়াল-বাগমারা চৌরাস্তার মোড়ে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। বুধবার রাতে গাড়ির ধাক্কায় বিল্ডিংয়ের নীচের তলার দক্ষিণ দিকের একটি অংশ ভেঙে গিয়েছে। ২০১৬-১৭ সালে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কের দু’ধারে জমি অধিগ্রহণ করে। সেই সময় ওই বিল্ডিংয়ের জায়গাটি কোনও কারণে বাদ পড়ে যায়। পরে জমিটি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মালদহ হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু। বিল্ডিংটির মালিক আরব আলি বলেন, দীর্ঘ আট বছর ধরে বিল্ডিংটি জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরে জমিটি অধিগ্রহণ করেছে। তবে সড়ক কর্তৃপক্ষ একাধিকবার মাপজোখ করে গেলেও সেটি ভাঙার উদ্যোগ নেই। মাঝেমধ্যেই সেটিতে ধাক্কা মারছে যানবাহন। ফলে বিল্ডিংটি ছাড়তে বাধ্য হয়েছি। ইঞ্জিনিয়ার দিগন্তবাবু বলেন, শীঘ্রই বিল্ডিংটি ভাঙার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ