Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জেঠিমাকে খুনের অভিযোগে যাবজ্জীবন

জেঠিমাকে খুনের অভিযোগে যাবজ্জীবন
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: বাড়িতে কেবল লাইনের তার নিয়ে আসাকে কেন্দ্র করে বচসা। তার জেরে নিজের জেঠিমাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠেছিল ভাইপো সাহেব সর্দারের বিরুদ্ধে। এই অপরাধে বারুইপুর আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার ভাইপোর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বৃহস্পতিবার। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন বিচারক। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ নস্কর বলেন, জয়নগর থানা এলাকায় ২০১৩ সালের ১৪ আগস্ট রাতে জেঠিমাকে ধারালো দিয়ে খুনের অভিযোগ উঠেছিল ভাইপোর বিরুদ্ধে। মৃতার নাম ছিল প্রমিলা সর্দার। ঘটনার পর জয়নগর থানার পুলিস অভিযুক্ত সাহেব সর্দারকে গ্রেপ্তার করে। ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। বুধবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এদিন তার সাজা ঘোষণা করলেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ