Bartaman Logo
২৭ মে, ২০২৬

জোটবদ্ধভাবে ‘এক দেশ, এক ভোট’ রোখার বার্তা স্ট্যালিনের

জোটবদ্ধভাবে ‘এক দেশ, এক ভোট’ রোখার বার্তা স্ট্যালিনের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চেন্নাই (পিটিআই): ‘এক দেশ এক ভোট’ চালু করতে মরিয়া নরেন্দ্র মোদি সরকার। পাল্টা সরব বিরোধীরাও। কেন্দ্রের এহেন পরিকল্পনার সমালোচনায় মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী মঞ্চ  ইন্ডিয়ার একের পর এক নেতা। সেই সুরেই এবার মোদি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভারতের বৈচিত্র্য ও সংবিধান রক্ষার লড়াইয়ে গণতন্ত্রে বিশ্বাসী সমস্ত শক্তিকে একজোট হওয়ার ডাকও দিয়েছেন ডিএমকে সুপ্রিমো।
Advertisement
স্ট্যালিন জানান, ‘এক দেশ এক ভোট বিল’ ভারতের রাজনীতিকে চিরতরে বদলে দিতে পারে। কিন্তু সংসদে এই বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বিজেপি শাসিত কেন্দ্রের হাতে নেই। তার পরেও গায়ের জোরে তা পাশ করাতে চাইছে গেরুয়া শিবির। আসলে দেশের অগ্রগতির ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এই কৌশল। এক্স হ্যান্ডলে তিনি আরও লেখেন, ‘ইন্ডিয়া এই অগণতান্ত্রিক ও অবাস্তব ‘এক দেশ, এক ভোট’-এর বিরোধিতা করবে। এই বিল পাশ হলে বিধানসভা নির্বাচন তার রাজনৈতিক গুরুত্ব হারাবে বলেও মন্তব্য করেন স্ট্যালিন। 
সম্পর্কিত সংবাদ