Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যু, জখম চালক

ফের গাড়ির ধাক্কায় মৃত্যু একটি বাইসনের। শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের পানঝোরা জঙ্গলে ১৭নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির চালকও জখম হয়েছেন। সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিত্সার পর তিনি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন

জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাইসনের মৃত্যু, জখম চালক
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: ফের গাড়ির ধাক্কায় মৃত্যু একটি বাইসনের। শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের পানঝোরা জঙ্গলে ১৭নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির চালকও জখম হয়েছেন। সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিত্সার পর তিনি মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নাগরাকাটা থানার পুলিস। আসেন খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে ও চালসার রেঞ্জার প্রকাশ থাপা।
Advertisement
এদিন সকালে বানারহাটের রিয়াবাড়ি চা বাগান থেকে এক যাত্রীকে নিয়ে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল গাড়িটি। সকাল ন’টা নাগাদ খুনিয়া মোড়ের কাছে একটি বাইসন হঠাত্ই রাস্তায় উঠে এলে দ্রুত গতিতে আসা গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে যায়। জখম হন চালক। ঘটনাস্থলেই বাইসনটি মারা যায়। জখম গাড়ি চালককে স্থানীয়রা উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয়। সকাল দশ’টা নাগাদ মৃত বাইসনটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোরুমারায় নিয়ে যাওয়া হয়। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। চালক এসাবুল মিয়াঁ বলেন, বাইসনটিকে দেখে গাড়ি থামিয়ে দিয়েছিলাম। কিন্তু বাইসনটি দ্রুত গতিতে এসে আমাদের গাড়িকে আক্রমণ করে। এরফলেই এই দুর্ঘটনা ঘটে যায়।
যদিও খুনিয়ার রেঞ্জার সাফ জানিয়েছেন, বাইসনটি গাড়িকে ধাক্কা মারেনি।  বাইসনটি গাড়িকে ধাক্কা মারলে সেটি মারা যাওয়ার কথা নয়। যেভাবে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিই বাইসনটিকে ধাক্কা মেরেছে। একারণেই বাইসনটির মৃত্যু হয়েছে। গাড়িটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ