Bartaman Logo
২৭ মে, ২০২৬

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে সরব হল সারা ভারত শিক্ষা বাঁচাও কমিটি। মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে ধর্না-বিক্ষোভে শামিল হন সংগঠনের সদস্যরা। পরে এই সংক্রান্ত একটি স্মারকলিপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইমেল করা সংগঠনের সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্করের অভিযোগ, যেহেতু সংসদের শীতকালীন অধিবেশন চলছে, তাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। যদিও তার কোনও জবাবই মেলেনি। জেএনইউয়ের অধ্যাপক আদিত্য মুখোপাধ্যায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিতা নারাইন, কেরলের অধ্যাপক জর্জ যোসেফের মতো শিক্ষাবিদরা এদিনের কর্মসূচিতে শামিল হন। তাঁদের অভিযোগ, জাতীয় শিক্ষানীতি চালু হলে দেশের শিক্ষা ব্যবস্থাই সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ