Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জুট মিলে আগুন

জুট মিলে আগুন
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অগ্নিকাণ্ডের জেরে রিষড়ার ওয়েলিংটন জুট মিলের একাংশ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হল। যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব কারখানা কর্তৃপক্ষ জানাতে চায়নি। তবে কারখানা সূত্রে জানা গিয়েছে, পাটের গোডউনেই আগুন লেগেছিল। ফলে মজুত পাটের বেশিরভাগটাই পুড়ে গিয়েছে। কারখানা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সেখানে আগুন ধরে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেও দ্রুত আগুন আয়ত্তে আনতে পারেনি। প্রায় একঘণ্টা পরে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ