Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় কৃষক দিবসে আলোচনাসভা

জাতীয় কৃষক দিবসে আলোচনাসভা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: জাতীয় কৃষক দিবস উপলক্ষ্যে সোমবার কল্যাণীর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কৃষকদের নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। এদিন ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন। এই দিনটিকে স্মরণে রেখে দেশজুড়ে কৃষক দিবস উদযাপন করা হয়। সেই উপলক্ষ্যে কল্যাণীর জেআইএস কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের কৃষি বিভাগের উদ্যোগে এদিন কৃষকদের নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের সূচনা করেন জেআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভবেশচন্দ্র ভট্টাচার্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ