Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় গেমসে পদক জিতলেন তেহট্টের কৌশিক

জাতীয় গেমসে পদক জিতলেন তেহট্টের কৌশিক
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: ৩৮তম জাতীয় গেমসে তিনটি পদক জিতে তেহট্ট থানার চাঁদেরঘাটের মুখ উজ্জ্বল করলেন কৌশিক মণ্ডল। উত্তরাখণ্ডে আয়োজিত এই গেমসে রিভার র‌্যাফটিংয়ে দলগত, মিক্সড ডাবলস ও একক বিভাগে দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জেতেন সেনাবাহিনীতে কর্মরত কৌশিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদেরঘাটের বাসিন্দা কৌশিক ছোট থেকেই খেলাধুলাতে পারদর্শী। খেলাধুলার জন্যই তিনি ২০১৫ সালে সেনাবাহিনীতে চাকরি পান। ৩৮তম জাতীয় গেমসে তিনি মহারাষ্ট্র রাজ্য দলের হয়ে প্রতিযোগিতায় নামেন। কৌশিক বর্তমানে কর্মসূত্রে মহারাষ্ট্রে রয়েছেন। সেই রাজ্যের হয়েই রিভার র‌্যাফটিং প্রতিযোগিতায় নামেন তিনি। প্রতিযোগিতায় একক ও দলগতভাবে দ্বিতীয় হয়ে রুপো জেতেন। মিক্সড ডাবলসে তিনি ব্রোঞ্জ জেতেন। তাঁর সাফল্যে খুশি গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা তুহিন মণ্ডল বলেন, কৌশিক আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছেন। প্রতিযোগিতায় মহারাষ্ট্রের হয়ে অংশ নিলেও, উনি তো আমাদের গ্রামের বাসিন্দা। ছুটিতে গ্রামে এসে সকলের সঙ্গে গল্প করেন। তাঁর এই সাফল্যে আমরা খুশি। এরপর ছুটিতে এলে আমরা ওঁকে সংবর্ধনা দেব।
Advertisement
উত্তরাখণ্ড থেকে ফোনে কৌশিক বলেন, পদক জিতে ভালো লাগছে। আমি খুব খুশি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং আমাদের হাতে পদক তুলে দিয়েছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করাই এখন আমার লক্ষ্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ