নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুতো ব্যবসায়ী সোনু রামকে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল আনন্দপুর থানা। বৃহস্পতিবার রাতে হাওড়ার নাজিরগঞ্জ এলাকায় বাড়ি থেকে রঞ্জন চক্রবর্তী নামে ওই অভিযুক্তকে ধরা হয়। ঘটনার পর সে পালিয়ে হাওড়ার বাড়িতে চলে আসে। এই নিয়ে খুনের ঘটনায় জড়িত পাঁচজনকেই গ্রেপ্তার করা হল। ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, রঞ্জন নামে আরও এক অভিযুক্ত তাদের সঙ্গে ছিল। খুন থেকে দেহ লোপাট সবকিছুতেই তার ভূমিকা রয়েছে। এরপরই তার খোঁজ শুরু হয়। জানা যায় সে হাওড়ায় রয়েছে। এরপরই সেখানে হানা দিয়ে ধরা হয়।



