Bartaman Logo
২৭ মে, ২০২৬

জয়সলমিরের ৭৩টি ভুয়ো রিসর্ট, প্রতারণা অনলাইনে

জয়সলমিরের ৭৩টি ভুয়ো রিসর্ট, প্রতারণা অনলাইনে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর: এবারের শীতে রাজস্থানের জয়সলমিরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? নিশ্চয়ই গন্তব্যের তালিকায় রয়েছে এই শহরের সবচেয়ে বিখ্যাত জায়গা স্যাম স্যান্ড ডুনস। এখানকার টেন্ট রিসর্টগুলিতে যাওয়ার জন্য হয়তো অনলাইন বুকিংও হয়ে গিয়েছে। সাবধান! একাধিক ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে ভুয়ো টেন্ট রিসর্টের ছবি দেখিয়ে চলছে প্রতারণা। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে। চোখ ধাঁধানো রিসর্টের ছবি দেখেই অগ্রিম টাকা দিয়ে অনলাইন বুকিং সেরেছেন অনেকে। কিন্ত গিয়ে দেখছেন আদতে এমন কোনও জায়গাই নেই। অনেককে আবার ভুলভাল বুঝিয়ে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ। এই অনলাইন প্রতারণার তদন্তে নেমে এমন ৭৩টি ভুয়ো রিসর্টের সন্ধান পেয়েছে পুলিস। এনিয়ে একাধিক ভ্রমণ সংস্থাকেও একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। বলা হয়েছে, তাদের ওয়েবসাইট থেকে যেন অবিলম্বে এই ভুয়ো রিসর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে কালেক্টরের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে স্যাম ক্যাম্প অ্যান্ড রিসর্ট ওয়েলফেয়ার সোসাইটি। উল্লেখ্য, স্যাম স্যান্ড ডুনসে প্রায় ১৫০টি রিসর্ট রয়েছে। যেখানে উটের সাফারি, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের মজার খেলাধূলার ব্যবস্থা থাকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ