Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াসাঁকোয় যুবতীর মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের

জোড়াসাঁকোয় যুবতীর মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াসাঁকো থানা এলাকার মিত্র লেনে যুবতীর মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করল পরিবার। মৃত যুবতী ফিরোজা পারভিনের (১৮) ঠাকুমা সালমা খাতুন রবিবার থানায় খুনের অভিযোগ করেন। পুলিস জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
প্রসঙ্গত, শনিবার ওই যুবতী দোতলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন। মেডিক্যাল কলেজে আনার আগেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, ওই রাতে প্রতিবেশীর সঙ্গে ঝামেলার পর ওই ঘটনা ঘটেছিল।
সম্পর্কিত সংবাদ