Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জরিবুটি বিক্রির সময় ৪ মহিলাকে আটক

জরিবুটি বিক্রির সময় ৪ মহিলাকে আটক
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: জরিবুটি বিক্রির সময় চার মহিলাকে আটকে রেখে পুলিসের হাতে তুলে দিলেন বাসিন্দারা। রবিবার দুপুরে খড়গ্রাম থানার দক্ষিণ গোপীনাথপুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস চার মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, এদিন দুপুরে ওই গ্রামে চারজন মহিলা জরিবুটি বিক্রি করতে আসে। তাদের কাছে বিভিন্ন গাছের শিকড় থেকে অন্যান্য সামগ্রী মজুত ছিল। এমন সময় গ্রামের একটি বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। চিৎকার শুনে অন্যান্য বাসিন্দারা সেখানে হাজির হন। স্থানীয় এক বাসিন্দা বলেন, এদিন ওই চার মহিলা একটি বাড়িতে ঢুকে এক মহিলাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ