Bartaman Logo
২৭ মে, ২০২৬

জিরিবামে নিহত ১০ যুবকের শেষকৃত্য

জিরিবামে নিহত ১০ যুবকের শেষকৃত্য
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
১১ নভেম্বর মণিপুরের জিরিবামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল কুকি-জো সম্প্রদায়ের ১০ জন যুবকের। বৃহস্পতিবার তাদের শেষকৃত্য সম্পন্ন হল। এদিন চূড়াচাঁদপুরে নিহতদের গান স্যালুটও দেয় ওই গোষ্ঠীর ভিলেজ গার্ডরা। পরে একটি শোকসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মিজোরামের জেপিএম বিধায়ক গিনজালালা। এরই মধ্যে মণিপুরের ন’টি জেলায় ৭ ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ