Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জুয়ার ঠেকে হানা পার্ক স্ট্রিট থানার, গ্রেপ্তার ৩

জুয়ার ঠেকে হানা পার্ক স্ট্রিট থানার, গ্রেপ্তার ৩
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে অবৈধ জুয়ার ঠেকে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পার্ক স্ট্রিট থানার পুলিস। ধৃতরা হল সেখ সাজিদ, মহঃ ফেকু ও সেখ শাকিল। উদ্ধার হয়েছে নগদ ৭১৪০ টাকা, ক্যালকুলেটার, রেট চার্ট, প্যাড সহ অনান্য সামগ্রী। 
Advertisement
পুলিস জানিয়েছে, এদিন গোপন সূত্রে খবর আসে আগা মেহেদি স্ট্রিটে রমরমিয়ে চলছে জুয়ার আসর। তড়িঘড়ি পুলিসের একটি টিম সেখানে হাজির হয়। আর এই ব্যবসা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ