চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে গিয়েছিলেন যুবক। তা সত্ত্বেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও চোট লাগেনি তাঁর। বিহারের সমস্তিপুরের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ওই যাত্রী বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে উঠতে যাচ্ছিলেন। সেই সময় পা পিছলে রেললাইনে পড়ে যান তিনি। আটকে যান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে। ট্রেনটি কিছুদূর এগিয়ে যায়। এরপর তাঁকে টেনে প্ল্যাটফর্মে তুলে আনেন কয়েকজন। পরে অবশ্য ওই ট্রেনেই ওঠেন তিনি।



