Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়পুরে শিশুদের সঙ্গে হাতেখড়ি প্রবীণদেরও

জয়পুরে শিশুদের সঙ্গে হাতেখড়ি প্রবীণদেরও
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার সকালে সরস্বতী ঠাকুরের সামনে বসে হাতে নতুন চক পেনসিল দিয়ে স্লেটে অ আ ক খ লিখছিলেন জয়পুরের পরিবালা জানা, সারথি পাল, আরতি জানা, কমলা পাহার, শ্রীকান্ত জানারা। এঁদের কারও বয়স ৫৮, আবার কারও ৬৯, বা আরও বেশি। সরস্বতী পুজোর দিন এইভাবে আট থেকে আশি সকলকে হাতেখড়ি দেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছিল জয়পুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে এদিন ঝিকিরা, শিবগাছিয়া, থলিয়া জয়পুর, ঝামটিয়া এলাকার ৩১২ জনকে নিয়ে শিবগাছি আনন্দ নিকেতন ও থলিয়া পাগলাপুর ক্লাব প্রাঙ্গণে এই গণ হাতেখড়ি অনুষ্ঠান হয়।
Advertisement
সংগঠনের পক্ষে সৌরভ মণ্ডল জানান, মূলত প্রবীণদের নিরক্ষরতা দূর করার জন্য এই আয়োজন। শুধু এদিন নয়, গ্রামের এইসব প্রবীণদের সাক্ষর করার জন্য গ্রামে চারটি শিবির করা হবে। যেখানে সপ্তাহে তিনদিন করে ক্লাস হবে। আর ওই প্রবীণদের বক্তব্য, বিভিন্ন কারণে পড়াশুনা করা হয়ে ওঠেনি। ফলে ব্যাঙ্কেও সই করে টাকা তোলায় সমস্যা হচ্ছিল। এদিন নিজের হাতে অক্ষর লিখতে পেরে ভালো লাগছে। জীবনের শেষ প্রান্তে এসে এটা নতুন অভিজ্ঞতা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ