Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

জয়পুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরের বৈতল এলাকায় লাঠি দিয়ে পেয়ারা পাড়তে গিয়ে হাইটেনশন তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম সন্দীপ কোলে(৪৫)। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিস জানিয়েছে, সন্দীপবাবু বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই একটি গাছে লাঠি দিয়ে পেয়ারা পাড়ছিলেন। গাছের উপর দিয়ে একটি হাইটেনশন তার চলে গিয়েছে। অসতর্কতাবশত তারের সংস্পর্শে চলে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  মৃতের ভাই প্রদীপ কোলে বলেন, পেয়ারা পাড়ার সময় হঠাৎ করে দাদা বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে ওকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ