Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

জাপান সফরে  অসমের মুখ্যমন্ত্রী

জাপান সফরে  অসমের মুখ্যমন্ত্রী
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাপান সফরের প্রথম দিনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সেই দেশের স্পিকার এইচ ই ফুকুশিরো নুকাগার সঙ্গে নৈশভোজে যোগ দেন। তাঁরা উন্নয়নমূলক বিভিন্ন ইস্যুর সঙ্গে ক্রীড়া পর্যটন নিয়েও কথা বলেন। দ্বিতীয় দিনে তিনি ভারতীয় দূতাবাসে নেতাজির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এদিন জাপানের একাধিক মন্ত্রী ও শিল্পপতির সঙ্গে বৈঠক করেন তিনি। জাপানের সঙ্গে হাত মিলিয়ে অসমের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। আজ, শুক্রবার জাপান সফরের শেষদিনে সরকারি আধিকারিক ও শিল্পপতিদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ