Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়ন্তীর লোকালয়ে হরিণ, পরে মৃত্যু

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গল থেকে একটি হরিণ বের হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। তবে বনদপ্তর উদ্ধার করার পরেই হরিণটির মৃত্যু হয়। সোমবার কুমারগ্রাম ব্লকের জয়ন্তী চা বাগানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গল থেকে একটি হরিণ ঢুকে পড়ে।

জয়ন্তীর লোকালয়ে হরিণ, পরে মৃত্যু
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গল থেকে একটি হরিণ বের হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। তবে বনদপ্তর উদ্ধার করার পরেই হরিণটির মৃত্যু হয়। সোমবার কুমারগ্রাম ব্লকের জয়ন্তী চা বাগানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের জঙ্গল থেকে একটি হরিণ ঢুকে পড়ে। হরিণ দেখতে পেয়ে মানুষ পিছু ধাওয়া করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের চুনিয়াঝোরা বিটের কর্মীরা। তাঁরা হরিণটিকে উদ্ধার করে বিট অফিসে নিয়ে আসেন। কিন্তু বিট অফিসে আনার সময় হরিণটি অসুস্থ হয়ে পড়ে। রাজাভাতখাওয়া থেকে আসেন বনদপ্তরের পশু চিকিৎসক। ‌পশু চিকিৎসক হরিণটিকে মৃত বলে ঘোষণা করেন। বনদপ্তরের চুনিয়াঝোরার বিট অফিসার হিমাংশু দেবনাথ বলেন, লোকালয় থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসি। যদিও পরে মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়ায় পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ