Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জনসংযোগ কর্মসূচিতে জেলাশাসক

জনসংযোগ কর্মসূচিতে জেলাশাসক
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গ্রামবাসীদের সমস্যা শুনতে দুয়ারে এবার খোদ উত্তর দিনাজপুরের জেলাশাসক। ‘জনসংযোগ’ নামে প্রশাসনের একটি কর্মসূচি অনুযায়ী জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা নিজেই পৌঁছে যাচ্ছেন প্রান্তিক এলাকায়। সোমবার তিনি বিন্দোল এলাকায় যান। গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেন। জানতে চান সরকারি সুযোগ সুবিধা তাঁরা যথাযথভাবে পাচ্ছেন কি না। কোথাও রাস্তাঘাট, কালভার্ট ক্ষতিগ্রস্ত কি না তাও তিনি জেনে নেন। এদিকে জেলাশাসককে একেবারে হাতের কাছে পেয়ে বেজায় খুশি এলাকার বাসিন্দারাও। নতুন কর্মসূচি প্রসঙ্গে সুরেন্দ্র কুমার মীনা বলেন, জেলাবাসীর সঙ্গে সরাসরি কথপোকথনের জন্য ‘জনসংযোগ’ নামে একটি কর্মসূচি প্রশাসন শুরু করেছে। যে কর্মসূচির অধীনে এদিন বিন্দোল এলাকায় পৌঁছই। সেখানে রাস্তার ধারে চায়ের দোকানে বসে মানুষের অভাব অভিযোগ শুনেছি। প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি জনমুখী প্রকল্পের সুবিধা গ্রহণের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ