লখনউ, ১১ ডিসেম্বর: জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলের মৃত্যু রহস্যে উঠে এল নতুন তথ্য। মৃতের দুই অভিযুক্ত বন্ধুর দাবি, অতিরিক্ত মাদক সেবনের জেরেই ঘটেছে মর্মান্তিক পরিণতি। উল্লেখ্য, গত রবিবার উত্তরপ্রদেশের বেরেলিতে ড্রেনের পাশ থেকে অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলে সাগরের (১৪) মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকেই এই ঘটনাকে ঘিরে সরগরম বেরেলি।
Advertisement
আজ বুধবার সাগরের মৃত্যুর সঙ্গে যোগ থাকার অভিযোগে তাঁর দুই বন্ধু অনুজ ও সানিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এঁরা দু’জনই প্রাপ্তবয়স্ক। পাশাপাশি এরই মধ্যে পুলিসের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্টও। যদিও সেই রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। তবে, অতিরিক্ত মাদক সেবনের ইঙ্গিত মিলেছে।
ধৃতদের জেরা করেও মিলেছে একইধরনের চাঞ্চল্যকর তথ্য। মৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে, সাগর অনুজ ও সানি একসঙ্গে মদ্যপান ও মাদক সেবন করছিলেন। কিন্তু মাদকের মাত্রা বেশি হয়ে যাওয়াতেই বিপত্তি। অসুস্থ হয়ে মৃত্যু হয় সাগরের। ধৃতদের দাবি, এরপর তাঁরা ধরা পড়ে যাওয়ার ভয়েই সাগরের দেহ টেনে এনে একটি ড্রেনের পাশে ফেলে দিয়ে চম্পট দেয়। পুলিস সূত্রে খবর, সিসিটিভি ক্যামেরায় ধৃতদের পালানোর ছবিও ধরা পড়েছে।
প্রসঙ্গত, অভিনেত্রী স্বপ্না সিং হিন্দি ধারাবাহিকের জগতে একটি জনপ্রিয় নাম। ক্রাইম পেট্রলসহ বেশ কয়েকটি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। গত শনিবার থেকেই তাঁর ১৪ বছরের ছেলে সাগর নিখোঁজ ছিল। এরপর রবিবার তাঁর দেহ উদ্ধার হয়। ছেলের মৃত্যুর বিচারের দাবিতে মঙ্গলবার পথ অবরোধও করেছিলেন স্বপ্না সিং ও পরিবারের লোকজন। পরে পুলিসের আশ্বাসে তাঁরা অবরোধ তোলেন।