Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

জন্মদিনে ১০০ লিটার দুধ, গোলাপের পাঁপড়ি দিয়ে স্নান মদনের কাটআউটকে

জন্মদিনে ১০০ লিটার দুধ, গোলাপের পাঁপড়ি দিয়ে স্নান মদনের কাটআউটকে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মূল্যবৃদ্ধির ঠেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বহু পরিবার এক লিটার দুধ কেনার আগে পাঁচবার ভাবে। এমন এলাকায় বিধায়কের জন্মদিন উদযাপন করতে তাঁর ছবিতে গোলাপের পাঁপড়ি ও ১০০ লিটার দুধ ঢেলে স্নান করানো হল। মঙ্গলবার বেলঘরিয়ার ১১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন বি টি রোডের ধারে ২৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ক্লাবের সদস্যদের এহেন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে। যদিও উদ্যোক্তারা এই সমালোচনা গায়ে মাখতে চাননি।
মঙ্গলবার ছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রের জন্মদিন। ৬৭ বছরে পা রেখেছেন তিনি। অনুগামীরা এদিন কামারহাটির বিভিন্ন প্রান্তে কেক কেটে তাঁর জন্মদিন পালন করেন। বিভিন্ন ক্লাবের পাশাপাশি তৃণমূল কর্মীরাও বহু জায়গায় নানা কর্মসূচি নেন। তবে উন্নয়ন ক্লাবের কর্মকাণ্ড সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এদিন বিধায়কের লম্বা কাটআউটের সামনে কেক কাটা হয়। এরপর এলাকাবাসীকে মিষ্টি মুখ করানোর পর গোলাপের পাঁপড়ি মেশানো ১০০ লিটার দুধ কাটআউটে ঢালা হয়। ওই দুধ রাস্তা ভাসিয়ে পাশের নর্দমায় গিয়ে পড়ে। যে এলাকায় এই আয়োজন, সেখানকার বেশিরভাগ বাসিন্দা জুটমিলে কাজ করেন। কেউ আবার রিকশ চালান। বিরোধীরা এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ