সংবাদদাতা, তারকেশ্বর: জাঙ্গিপাড়া ব্লকের তিন সমবায় নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। রসিদপুর, দিলকাশ ও রাধানগর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে রাজ্যের শাসকদল। তিনটি সমবায়ের মধ্যে একটিতেও তৃণমূলের বিরুদ্ধে কোনও প্রার্থী দিতে পারেনি বিরোধী কোনও রাজনৈতিক দল। এই জয়ে খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা।



