মুম্বই: মহারাষ্ট্রের উমরেদ পাউনি করহান্ডলা অভয়ারণ্য। গত ৩১ ডিসেম্বর সেখানে জিপসি গাড়িতে একদল পর্যটককে ঘোরানো হচ্ছিল। সেই সময় জঙ্গলে এক বাঘিনি তার পাঁচ শাবককে নিয়ে ঘোরাফেরা করছিল। ওই পর্যটকরা আমোদের ছলে গাড়ি দিয়ে ঘিরে ওই পশুদের পথ আটকেছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা শুরু করল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। এই ঘটনায় জিপসি গাড়ির চালক ও গাইডের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে আদালত।



