Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জঙ্গলে আগুন, আহত বিশেষভাবে সক্ষম ব্যক্তি

সোমবার শ্যামনগরে একটি পরিত্যক্ত জমিতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে সেখানে আসেন। তাঁরা দেখেন, একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন।

জঙ্গলে আগুন, আহত বিশেষভাবে সক্ষম ব্যক্তি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার শ্যামনগরে একটি পরিত্যক্ত জমিতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে সেখানে আসেন। তাঁরা দেখেন, একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন। খবর দেওয়া হয় জগদ্দল থানায়। পুলিস এসে তাঁকে বি এন বসু হাসপাতালে পাঠায়। কী করে জঙ্গলে আগুন লাগল এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তি গুরুতর জখম হলেন, সেই খোঁজ করছে পুলিস। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য হিমাংশু সরকার বলেন, অগ্নিদগ্ধ ব্যক্তির নাম বিজয় পার্সি। কী করে জঙ্গলে আগুন লাগল, তা বোঝা যাচ্ছে না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ