Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমির দখল নিয়ে গুলি চলার ঘটনায় ধৃত আরও ১

জমির দখল নিয়ে গুলি চলার ঘটনায় ধৃত আরও ১
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: লালবাগে সরকারি জমির দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে দু’পক্ষের গুলি চালানোর ঘটনায় পুলিস আরও একজনকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আশাদুল শেখ। বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া। বুধবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গুলি চালানোর ঘটনায় পুলিস মোট দু’জনকে গ্রেপ্তার করল। বৃহস্পতিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, গুলি চালানোর ঘটনায় আশাদুল শেখ সহ বেশ কয়েকজন জড়িত বলে পুলিস জানতে পারে। ঘটনার পরেই অভিযুক্তরা পালিয়ে যায়। বুধবার সন্ধ্যায় আশাদুলকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 
Advertisement
প্রসঙ্গত, মুর্শিদাবাদ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাপবাগে লালবাগ বাসস্ট্যান্ড ও দমকল কেন্দ্রের পিছনে রয়েছে প্রায় ১৩ একর সরকারি জমি রয়েছে। বর্তমানে পর্যটন দপ্তরের অধীনে থাকা ওই জমি আগে মুর্শিদাবাদ এস্টেটের ছিল। বেশ কয়েকবছর আগে জমি মুর্শিদাবাদ এস্টেটের পক্ষ থেকে পর্যটন দপ্তরকে হস্তান্তর করা হয়। জানা গিয়েছে, ওই এলাকার তিন কাঠা সরকারি জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল। একপক্ষ ওই জায়গা দখল করে পাঁচিল দিয়ে ঘিরে দেয়। ঘটনার দিন সন্ধ্যায় অপর পক্ষ  সেই পাঁচিল ভেঙে ওই জায়গা দখলের চেষ্টা করে। আর তা নিয়েই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে গুলি চালানোর ঘটনা ঘটে।
Advertisement
সম্পর্কিত সংবাদ