Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জিমন্যাস্টিক ও টেবিল টেনিস কোচ তৈরিতে কোর্স সাইয়ের

জিমন্যাস্টিক ও টেবিল টেনিস কোচ তৈরিতে কোর্স সাইয়ের
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জিমন্যাস্টিক ও টেবিল টেনিস কোচ তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৩০ জন অংশ নিয়েছেন ছ’সপ্তাহের ওই সার্টিফিকেট কোর্সে। সাই-এর জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, পাতিয়ালায় অবস্থিত ন্যাশনাল স্পোর্টস ইন্সটিটিউটের অধীনে এই কোর্স চলছে। বিভিন্ন স্কুল-কলেজ ও ক্লাবে যাঁরা প্রশিক্ষক হিসেবে রয়েছেন, তাঁরাই মূলত এই কোর্সে যুক্ত হয়েছেন। জিমন্যাস্টিক ও টেবিল টেনিসের অত্যাধুনিক কৌশল ও নিয়মকানুন শেখানো হচ্ছে তাঁদের। 
Advertisement
সাই-এর জলপাইগুড়ি সেন্টারের মুখ্য জিমন্যাস্টিক কোচ রঞ্জিতকুমার দাস বলেন, বেঙ্গালুরু থেকে পরীক্ষক এসেছেন। কোর্স শেষে যে শংসাপত্র মিলবে, তা দিয়ে জিমন্যাস্টিক ও টেবিল টেনিসের কোচ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রথম ধাপ পার করা যাবে। যদি কেউ নিজের এলাকায় জিমন্যাস্টিক সেন্টার খুলতে চান কিংবা স্কুল-কলেজে জিমন্যাস্টিক কোচ হিসেবে যুক্ত হতে চান, সেক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক এই কোর্স শেষে হাতে পাওয়া শংসাপত্র কাজে লাগবে। তিনি বলেন, সাই-এর জলপাইগুড়ি সেন্টারে জিমন্যাস্টিকের পরিকাঠামো যথেষ্টই ভালো। ঠিকমতো প্রচার করা গেলে আরও অনেক ছেলেমেয়ে জিমন্যাস্টিকে যুক্ত হতে পারবে। সেক্ষেত্রে খেলাধুলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও কাজে লাগতে পারে জিমন্যাস্টিক।
Advertisement
সম্পর্কিত সংবাদ